About Career Coach

MCC সম্পর্কে

আসসালামু আলাইকুম

মিরপুর ক্যাডেট কোচিং-এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে, আমাদের দেশে উন্নত ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্যাডেট

কলেজের অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন ছাত্র/ছাত্রীকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ক্যাডেট কলেজের শিক্ষা পদ্ধতি এবং অন্যান্য কারিকুমামের আর কোন বিকল্প নেই। এছাড়া ছাত্র/ছাত্রীর শারীরিক গঠন, শৃঙ্খলা ও নিরাপত্তার ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত আকর্ষণীয় ও প্রশংসার দাবীদার। এজন্যই বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজে প্রতি বছর সীমিত সংখ্যক আসনে প্রচুর সংখ্যক ছাত্র/ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। কলেজ কর্তৃপক্ষ প্রতিটি কলেজের জন্য প্রতি বছর ১০০/১৫০জন ছাত্র/ছাত্রীকে লিখিত পরীক্ষায় এবং ৫০ জন ছাত্র/ছাত্রীকে চূড়ান্তভাবে নির্বাচিত করে থাকে। উক্ত সফলতা অর্জনের লক্ষ্যে ছাত্র/ছাত্রীদের সঠিক যোগ্যতায় গড়ে তোলার প্রয়াসে মিরপুর ক্যাডেট কোচিং শিক্ষাদান করে আসছে। বিগত বছরগুলোতে মিরপুর ক্যাডেট কোচিং মহান আল্লাহর রহমতে, শিক্ষকমন্ডলীল অক্লান্ত পরিশ্রমে এবং সংশ্লিষ্ট অভিভাবক/অভিভাবিকাদের অকৃত্রিম সহযোগিতায় সম্মানজনক ফলাফল অর্জন করতে সমর্থ হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রত্যেকটি ছাত্র/ছাত্রীকে সঠিক শিক্ষা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার এবং আপনার সন্তানদের স্বপ্ন পূরণই হউক আমাদের অঙ্গীকার।

ক্লাসের সময়

Support
বাংলা ভার্সন:
  • M-1- ১ম শিফট : সকাল ০৮:০০টা সকাল ১০:০০টা
  • M-2 - ২য় শিফট : সকাল ০৯:১৫টা বেলা ১১:১৫টা
  • E-1 - ৩য় শিফট : বিকাল ০৩:৩০টা বিকাল ০৫:৩০টা।
  • E-2 - ৪র্থ শিফট : সন্ধ্যা ০৬:০০টা রাত ০৮:০০টা।
Support
ইংলিশ ভার্সন:
  • M-1- ১ম শিফট : সকাল ০৮:৩০টা সকাল ১০:০০টা
  • E-1 - ৩য় শিফট : বিকাল ০৩:৩০টা বিকাল ০৫:৩০টা।

Testimonials

আমাদের ক্যাডেট কোচিং গ্যালারী

৫ম শ্রেণি ভর্তি প্রস...
৫ম শ্রেণি ভর্তি প্রস...
আনাবাসিক ভর্তি প্রসপ...
আনাবাসিক ভর্তি প্রসপ...

প্রশ্ন করুন?

যে কোন সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন. আমরা আপনাকে সর্বোত্তম মূল্য পেতে এবং সাহায্য করতে এখানে আছি৷